×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৮৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই পেশীর প্রদাহজনিত রোগ মায়োসাইটিসের সঙ্গে লড়াই করছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। গত বছর চিকিৎসার জন্য আমেরিকাতেও পাড়ি দিয়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হওয়ার পর কাজেও মনোযোগী হয়েছিলেন এই অভিনেত্রী। বলিউডে পা রেখেই সামান্থা কাজ করেছিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় সিরিজে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এও এরইমধ্যে কাজ করেছেন সামান্থা।
তবে কিছুদিন আগে শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় অভিনয় থেকে সাময়িক বিরতি নেন তিনি। এমনকি কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছিল, বিরল এই রোগের চিকিৎসা খরচ সামলাতেও নাকি হিমশিম খাচ্ছেন এই তারকা। যে কারণে প্রিয় বন্ধুর সাহায্যও নিচ্ছেন।
এমন দুঃসময়ে আবারও নতুন সমস্যায় পড়লেন সামান্থা। এবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, সামান্থার সঙ্গে প্রায় ১ কোটি টাকার প্রতারণা করেছেন তার ম্যানেজার।
জানা গেছে, গত এক দশক ধরে অভিযুক্ত ম্যানেজারের সঙ্গে কাজ করছেন সামান্থা। এই ম্যানেজারের সঙ্গে জুটি বেঁধে তামিল, তেলুগু থেকে শুরু করে বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি। তাই ম্যানেজারের ওপর অগাধ ভরসা ছিল তার।
সম্প্রতি নিজের পরবর্তী ছবি ‘খুশি’র প্রচারমূলক অনুষ্ঠানের জন্য হায়দ্রাবাদে ফিরেছিলেন সামান্থা। তখনই নাকি তাকে সাবধান করেন অনেকে। কিন্তু ১০ বছরের সম্পর্ক ভাঙতে চাননি এই অভিনেত্রী। এবার তারই মাশুল গুনতে হলো তাকে। এমনিতেই মায়োসাইটিসের চিকিত্সার জন্য ১ বছরের বিরতি নিয়েছেন। তার ওপর চিকিত্সায় বিপুল অঙ্কের টাকাও খরচ হচ্ছে। এমন সময় কোটি টাকার ক্ষতির ফলে বেশ চটে গিয়েছেন তিনি।
যদিও সেই ম্যানেজারকে বহিষ্কার করে নতুন ম্যানেজারের খোঁজ করছেন সামান্থা। তবে ম্যানেজারের প্রতারণার শিকার শুধু সামান্থার কপালেই জোটেনি।
এর আগে একই রকম ঘটনা ঘটেছিল অভিনেত্রী রেশমিকা মান্দনার সঙ্গেও। প্রায় ৮০ লক্ষ টাকার প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। তারপরই ম্যানেজার বদল করেন রেশমিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat