×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৬২৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাক্তন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সৈন্য প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ শনিবার নাইজারের রাজধানী নিয়ামেতে বিক্ষোভ সমাবেশ করেছে। গত জুলাই মাসে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর তারাও এই দাবি জানিয়ে আসছে।
পশ্চিম আফ্রিকার দেশটিতে ফরাসি সামরিক উপস্থিতির বিরুদ্ধে বেশ কয়েকটি নাগরিক সংগঠনের আহ্বানের পর বিক্ষোভকারীরা ফরাসি সৈন্যদের একটি ঘাঁটির কাছে জড়ো হয়।
বিক্ষোভকারীরা ব্যানারে ‘ফরাসি সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে চলে যাও’ এই ঘোষণা তুলে ধরে।
বিকেলে নতুন করে জনসমাগম বৃদ্ধি পায় এবং তারা নিয়ামের উপকণ্ঠে ফরাসি সামরিক ঘাঁটির কাছে একটি গোলচত্বরে বিরাট সমাবেশের মাধ্যমে বিক্ষোভ করে।
নাইজারের সামরিক শাসক শুক্রবার ফ্রান্সের কড়া সমালোচনা করেছে। প্যারিসের বিরুদ্ধে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সমর্থনের অভিযোগ করে এটিকে ‘স্পষ্ট হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে। বিক্ষোভকারীরা একই দাবিতে সমাবেশ করেছে।
প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম একজন ফরাসি মিত্র, গত ২৬ জুলাই সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে এবং দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহন করে।
গত ৩ আগস্ট সামরিক সরকার ফ্রান্সের সাথে নাইজারের সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয়, দেশটিতে প্রায় ১,৫০০ ফরাসি সৈন্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat