×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৬১৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেটেরিনারি চিকিৎসায় দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পন্ন হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)। একটি কুকুরের চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে দেশে এ ধরনের চিকিৎসার সূচনা হলো।
সিভাসু সূত্র জানায়, বর্তমান বিশে^র অত্যন্ত সমাদৃত ও আধুনিক সাজার্রি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আর এই সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।
প্রফেসর ড. সূত্রধর ও তাঁর দল সম্প্রতি সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। তার মতে, এই ধরনের সার্জারি বাংলাদেশে এটিই প্রথম।
প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা কিহোল সার্জারিও’ বলা হয়ে থাকে। এটি একজন সার্জন জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে সম্পাদন করেন। এটি প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় সহজ। এতে কম কাটাছেঁড়া করতে হয় এবং প্রাণী দ্রুত সেরে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat