×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৭৯০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছু পরিবর্তনসহ সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশ প্রতিস্থাপন কল্পে পারিবারিক আদালত বিল, ২০২৩ আজ সংসদে পাস হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
আইনটি পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর প্রতিস্থাপন করবে।
আইন অনুযায়ী, সরকার শুধু জেলা জজের আদালত নয়, জেলা জজের সমতুল্য অন্যান্য বিচারকের আদালতকেও এ ধরনের মামলার আপিল আদালত হিসেবে বিবেচনা করতে পারে। এই আইনের অধীনে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজ পদমর্যাদার অন্যান্য আদালতেও আপিল করা যেতে পারে।
এছাড়া বিলে পারিবারিক আদালতের মামলার কোর্ট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
আগের আইনে বিচারিক আদালতে মামলার আপিল কেবল জেলা জজের আদালতে করা যেত। এতে মামলার শুনানির জন্য জেলা জজের ওপর চাপ বেড়ে যায়। মামলার বোঝা কমাতে আইনে এ সংশোধনী আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat