×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৭৯৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থায়ী টিকাদানকেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। বেলা ১১টায় মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র সংলগ্ন নিজস্ব ভবনে পরিচালিত এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার দেশকে মানবিক রাষ্ট্্র হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যের সাথে সংহতি জ্ঞাপন করে নাটোর পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে। এ কেন্দ্রে পৌর কর্মসূচিতে গতি সঞ্চার হবে।
সভাপতির বক্তব্যে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, আমরা পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারিত করবো।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক জানান, প্রতিটি কেন্দ্্ের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকসহ অন্যান্য জনবল দায়িত্ব পালন করছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat