×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৫৭৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।
দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় কুমার সুমিত রায় জিমনেশিয়ামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের  উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।উন্নয়ন মেলার উদ্বোধন শেষে  সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের আয়োজনে  রাঙ্গামাটি কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা,  রাঙ্গামাটি পৌরমভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আহমেদ শফি, জনস্বাসাস্থ্য প্রকৌশলীর নির্বাহী কর্মকর্তা পরাগ বড়ুয়া প্রমুখ।সভায় বক্তারা বলেন, বর্তমান  সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী  বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।এছাড়া  দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat