×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৬৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপালগঞ্জ  জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।
এ সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ  প্রমুখ।
এরপর কোটালীপাড়া উপজেলার খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের  অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এতে হোটেল, বেকারী ও  খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট ৫০ জন ব্যক্তি অংশ নেন।
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। 
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, হোটেল ও বেকারী  মালিকগণ কোটালীপাড়া উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat