×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৫৭২০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যেকোন লেখাই সাহিত্যের অংশ। ভ্রমণ সংক্রান্ত সাহিত্য বিশ্বের চিত্র সকলের কাছে তুলে ধরে। বিভিন্ন সময়ের অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থাপনা ইত্যাদি ভ্রমণকাহিনীতে ফুটে ওঠে। অতীত নিয়ে গবেষণার এক অনন্য উৎস ভ্রমণ সাহিত্য। এক্ষেত্রে, লেখক সাজ্জাদ হুসেইনের 'ট্রাভেলস অব মাই লাইফ' ভ্রমণগ্রন্থটি তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে লেখক সাজ্জাদ হুসেইন প্রণীত একাডেমিক প্রেস পাবলিশার্স লাইব্রেরি থেকে প্রকাশিত 'ট্রাভেলস অব মাই লাইফ' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার আজ এসব কথা বলেন। এসময় স্পিকার 'ট্রাভেলস অব মাই লাইফ' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
স্পিকার বলেন, লেখক সাজ্জাদ হুসেইন ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্বের অধিকারী। ছাত্রজীবন সমাপ্তির পর আমলা জীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সময়ানুবর্তিতা চর্চার পাশাপাশি মাছ ধরা, বই পড়া, বন্ধুদের সাথে সময় কাঠানো, পরিবার সবকিছুই তার জীবনের অংশ। তিনি গ্রন্থে তার শৈশবে ভ্রমণের স্মৃতিচারণ করেছেন, যাতে নারীদের পালকিতে চলাফেরার কথা রয়েছে। নতুন প্রজন্ম এ থেকে অতীত সম্পর্কে জানতে পারে। গ্রন্থটিতে সেসময়কার আর্থ-সামাজিক পরিস্থিতির পরিচয় পাওয়া যায়। গ্রন্থটি প্রকাশে লেখকের পরিবার, বন্ধু, স্বজনরা তাকে উৎসাহিত করেছে, যা প্রশংসনীয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শৈশব থেকেই লেখক সাজ্জাদ হুসেইনের ভ্রমণে অদম্য আগ্রহ। ভ্রমণে তিনি পান অনাবিল আনন্দ। চাকরি থেকে অবসরের পর অধিকাংশ ভ্রমণের কল্পকথা 'ট্রাভেলস অব মাই লাইফ' গ্রন্থে তুলে ধরেছেন সহজ, সরল ভাষায় সাবলীলভাবে। বিশ্বের অনেক দেশের অনেক স্থানের অজানা তথ্য এ গ্রন্থের মাধ্যমে উন্মোচিত হয়েছে। কানাডার অটোয়া, দার্জিলিং এর চা বাগান, লাস ভেগাস, কাশ্মীর, তুরস্কের ইস্তাম্বুল, ফিলিপিনস, চীনসহ নিজ দেশের নীলগিরি, সুন্দরবন, সাজেক ইত্যাদি ভ্রমণের বর্ণনা ও অভিজ্ঞতা গ্রন্থটিতে লিপিবদ্ধ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ঔপন্যাসিক ও কলাম লেখক ড. এম এ মোমেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজলী শেহেরিন ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক প্রেস পাবলিশার্স লাইব্রেরীর প্রকাশক আহমেদ সারওয়ারুদ্দৌলা। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat