×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৬৮১৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বহুল প্রতীক্ষিত নিয়োগ বিধিমালা-২০২৩ অনুমোদিত হওয়ায় প্রতিমন্ত্রী ও সচিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। 
আজ সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের  সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদকে ফুল দিয়ে  শুভেচ্ছা জানানো হয়। 
প্রতিমন্ত্রী, সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহিউদ্দীন আহম্মেদ তালুকদার।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, বিগত প্রায় ৩০ বছর যাবত প্রাথমিক শিক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের উপয্ক্তু কোন নিয়োগ বিধি না থাকার কারণে দীর্ঘদিন ধরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছিলেন, নিয়োগ বিধি অনুমোদন হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের  দীর্ঘ প্রতীক্ষার অবসান হল।
তিনি আরো বলেন, এ ছাড়া নিয়োগ বিধি না থাকায় দীর্ঘদিন ধরে কোন জনবল নিয়োগ দেয়া সম্ভব হচ্ছিল না, এতে করে অধিদপ্তর ও মাঠ পর্যায়ের অফিসসমূহে তীব্র জনবল সংকট বিরাজ করছিলো। ফলে দৈনন্দিন কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিলো। 
নিয়োগ বিধি পাশের ফলে জনবল নিয়োগে আর কোন বাধা থাকলো না বলেও উল্লেখ করেন তিনি। 
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, মোছা: নুরজাহান খাতুন, মো. রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ইমামুল ইসলাম, ঢাকা বিভাগের উপপরিচালক মির্জা হাসান খসরু  প্রমুখ।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের  কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ গেজেট আকারে প্রকাশিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat