×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় ময়মনসিংহে চারটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করেছে বিভাগীয় স্বাস্থ্য অফিস । 
রোববার দুপুরে নগরীর চরপাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 
এসময় কোন ডাক্তার বা  নার্স না থাকা এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়। 
বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 
এদিকে ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনস্টিক সেন্টার ও মাসুম ডায়াগনস্টিক সেন্টার এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করায় ২টি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়। বাকিদের সাত দিনের মধ্যে কাগজপত্রসহ ক্লিনিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে সতর্ক করা হয়। 
অভিযানে সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat