×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৭৯৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট ইয়েমেনের তেহরান সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে ইরানী বাহিনীর কাছে হস্তান্তর করা ছোট অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে দিয়েছে। বুধবার সেনাবাহিনী এই কথা জানায়।
কট্টর রিপাবলিকান আইন প্রণেতাদের বিরোধিতার কারণে কিয়েভকে অস্ত্র প্রদান চালিয়ে যাওয়ার ওয়াশিংটনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হয়। খবর এএফপি’র।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোমবার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকার প্রায় ১.১ মিলিয়ন ৭.৬২ মিমি রাউন্ড অস্ত্র ও গোলাবারুদ স্থানান্তর করেছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস ও ইয়েমেনি বিদ্রোহী বাহিনীর প্রতি তাদের সমর্থনের উল্লেখ করে সেন্টকম বলেছে, ২০২২ সালের ডিসেম্বরে আইআরজিসি’র কাছ থেকে ইয়েমেনের হুথিদের কাছে হস্তান্তরকালে মার্কিন নৌবাহিনী এসব গোলাবারুদ জব্দ করে। এতে আরো বলা হয়, আইআরজিসি’র বিরুদ্ধে সরকার ২০ জুলাই, ২০২৩ সালে বিচার বিভাগের দেওয়ানি বাজেয়াপ্ত দাবির মাধ্যমে এই অস্ত্রের মালিকানা পায়।
পেন্টাগন মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অনুমোদিত সহায়তাসহ ইউক্রেনের সামরিক চাহিদাগুলো কিছুটা বেশি সময় ধরে মিটিয়ে যাওয়া অব্যাহত রাখতে পারে। তবে দীর্ঘমেয়াদে সহায়তা বজায় রাখার জন্য কংগ্রেসের পদক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat