×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৮৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রগামী অভিভাসন প্রত্যাশীদের নিয়ে যতো দুর্ঘটনা ঘটেছে এটি তার মধ্যে সর্বশেষ ও ভয়াবহ।ওক্সাকা এবং প্রতিবেশী পুয়েব্লাকে সংযোগকারী একটি হাইওয়েতে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।মেক্সিকোর জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, বাসটিতে ৫৫ বিদেশী আরোহী ছিল।উল্লেখ্য, বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বাসে মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।ভয়াবহ দুর্ঘটনা, অপরাধী চক্র দ্বারা অপহরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকি নিয়েই তারা এই চেষ্টা চালায়।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ২০১৪ সাল থেকে এই পর্যন্ত আট হাজার দুশোরও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat