×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৭৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২য় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মদক্ষতা, সক্ষমতা, পারদর্শিতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থীদের মিথষ্ক্রিয়া বৃদ্ধি ও দলগত কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ২য় বারের মতো এই অলিম্পিয়াড এর আয়োজন করা হয়।
এ বছর ভেটেরিনারি অলিম্পিয়াডে সিকৃবির ২৬টি দলসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭টি দলে হাজার ৬৪৫ জন শিক্ষার্থী কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করছে।
ভেটেরিনারি অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ড উপলক্ষে আজ শনিবার দুপুরে সিকৃবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 
শোভাযাত্রাটি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এর উদ্বোধনী অনুষ্টানে মিলিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধন করেন সিকৃবি'র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো: ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও ইসিটিএডি প্রতিনিধি ড. এরিক ব্রাম। এতে ভেটেরিনারি অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণকারী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat