×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ১২০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  রাখাইনে নিধনের কবল থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে স্থায়ী প্রত্যাবাসনের উদ্যোগ মিয়ানমারকেই নিতে হবে। আর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেখানে সংহিসতা বন্ধ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনে দোষীদের জবাবদিহির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শুক্রবার কমনওয়েলথের ২৫তম শীর্ষ সম্মেলনের শেষ দিনে যৌথ ইশতেহারে এ আহ্বান জানানো হয়। এদিন উচ্চ পর্যায়ের গ্রুপের সম্প্রসারণ, অর্থায়নসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিনে কমনওয়েলথের পরবর্তী প্রধান হিসেবে ব্রিটেনের প্রিন্স চার্লসের নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান জোটের ৫৩টি সদস্য দেশের সরকারপ্রধান। এসময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জোটের দেশগুলো রাখাইনে মানবাধিকার লঙ্ঘনে দোষীদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছে। এছাড়া যৌথ ইশতেহারে রোহিঙ্গা সংকটের কারণ চিহ্নিত করে সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ নেয়াসহ রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের পরামর্শও দেয়া হয় কমনওয়েলথের শীর্ষ সম্মেলনের ইশতেহারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat