×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৬২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে নিরাপত্তা নিশ্চিত করেছে, যার ফলে মানুষের মাঝে এখন স্বস্তি রয়েছে।
মেয়র আজ রোববার (২২ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। 
সিসিক মেয়র বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সিলেট। আর এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে সিলেটে বিদ্যমান বলেই ধর্ম যার যার উৎসব সবার- এই রীতিতে আমরা এগিয়ে চলছি। 
তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনের আহবান জানান। 
মেয়র বলেন, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। বাংলাদেশ আওয়ামী লীগ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। 
সিসিক মেয়র নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথাজি মহারাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মিশনের সহসভাপতি দিবাকর ধর রাম, মহানগর পূজা পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক চন্দন দাস, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম, এবিএম এম জিলালুর রহমান উজ্জল, কাউন্সিলার নাজমুল ইসলাম, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম নাদিম, হিরন মাহমুদ নিপু, রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat