×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৫২০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের ডাকা তথাকথিত হরতালের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামে। অন্যান্য দিনের মতোই প্রায় স্বাভাবিক ছিল নগরীর সব ধরণের কার্যক্রম। হরতাল আহবানকারী দলের কোনো স্তরের নেতাকর্মীকে সারাদিন মাঠে দেখা যায়নি।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য উঠানামা এবং খালাসের পর পরিবহন স্বাভাবিক ছিল। শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানসহ প্রতিটি বিমান শিডিউল অনুযায়ী চলাচল করেছে। সকাল ৭ টায় সুবর্ণ এক্সপ্রেসসহ সবগুলো ট্রেনই সময়মতোই চট্টগ্রাম ছেড়েছে এবং ঢাকাসহ অন্যান্য জেলার ট্রেনগুলোও নির্দিষ্ট সময়ে চট্টগ্রামে পৌঁছেছে। নগরীতে বাস, ট্রাক, টেম্পো, অটোরিক্শাসহ সকল পণ্যবাহী ও যানবাহন কোনো বাধা ছাড়াই তাদের নির্দিষ্ট গন্তব্যে চলাচল করেছে। এমনকি নগর বিএনপির কার্যালয় আলোচিত নাসিমন ভবনের আশেপাশের টাইলস, স্যানিটারি দোকান, স্টেডিয়াম মার্কেট, এপোলো শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার ও সংলগ্ন এলাকায় অবস্থিত সকল সরকারি ও বেসরকারি অফিস সকাল থেকেই খোলা ছিল।
অন্যদিকে, জনগণের জানমালের নিরাপত্তায় ও ঢাকার মতো নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নগরীর ছয়টি স্থানে শান্তি সমাবেশ করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গ্রুপে গ্রুপে নগরীর গুরুত্বপূর্ণ মোড় পাহারায় ছিলেন। ফলে হরতালের সমর্থনে বা ভীতি সঞ্চারের মানসে কোনো অপশক্তি মাঠে নামার সাহস করেনি। বিএনপির কিল্লা হিসেবে পরিচিত নাসিমন ভবন এলাকায়ও হরতালের পক্ষে কোনো মিছিল ও পিকেটিং ছিল না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat