×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৫৭২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন যে পুলিশ হত্যা, সরকারি স্থাপনা ও সম্পদ ধ্বংস করা এবং প্রধান বিচারপতি বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহিতার সামিল। এসমস্ত অপকর্মের ইন্ধনদাতা মীর্জা ফখরুল ইসলামের রাষ্ট্রদ্রোহিতার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নাশকতা, নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে আজ রোববার দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, এই মীর্জা ফখরুলের রক্তের মধ্যেই রয়েছে বিশ্বাসঘাতকতা এবং রাজাকারের রক্ত। বংশগতভাবে তিনি পাকিস্তানি ভাবধারায় দীক্ষিত। বাংলার মাটিতে এদের হতে ঠাঁই পারে না। বিএনপি বার বার প্রমাণ করেছে, এটা খুনিদের দল। এরা স্বাধীনতা ও মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতা। এদের মধ্যে দেশপ্রেমের বিন্দুমাত্র চিহ্ন নেই। এদের ঠিকানা ও কবরস্থান পাকিস্তান। এখনই সময় এসেছে এদের গলাধাক্কা দিয়ে দেশত্যাগ করতে বাধ্য করা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন উন্নয়ন প্রচেষ্টা এবং সাফল্যে ঈর্ষান্বিত দেশি-বিদেশি চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদেরকে সমূলে নির্মূল করার জন্য জনগণকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা আলহাজ শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপপ্রচার সম্পাদক হাজী শহিদুল আলম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, অধ্যক্ষ আসলাম হোসেন, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ওয়ার্ড আওয়ামী লীগের ইকবাল হাসান, আবুল হাশেম বাবুল, সৈয়দ মো. জাকারিয়া, ইউনুছ কোম্পানী, আবদুল মান্নান, রুহুল আমিন তপন, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, মো. ইব্রাহিম, ইফতেখার আলম জাহেদ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat