×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৫১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্বদরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, বিশ্বখ্যাত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মেধা-মনন-প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, বঙ্গবন্ধু পরিবার সর্বদা বাংলাদেশ এবং বাঙালি জাতির গৌরবময় অর্জন ও মহিমান্বিত সাফল্যে নেতৃত্ব প্রদান করেছে। সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat