×
ব্রেকিং নিউজ :
১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৫৬৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের  নেতৃত্বাধীন জোট আহুত দেশব্যাপী ৩ দিনের অবরোধ প্রত্যাখ্যান করায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রতিবাদ মিছিল শেষে রাজধানীর তোপখানা রোডস্থ  পার্টির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে দেশবাসীকে এ অভিনন্দন জানান।
তারা বলেন, জনগণ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সাড়া না দিয়ে গত তিনদিনে স্বাভাবিক জীবন-যাত্রা অব্যাহত রাখে। বিএনপি-জামায়াতের দুস্কৃতিকারিরা বিচ্ছিন্নভাবে দু’একটা বাসে অগ্নি সংযোগের মাধ্যমে জনমনে ভিতির সঞ্চার করার যে কৌশল নিয়েছিল তাও পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিএনপি জামাতের সকল অপতৎপরতা ও জনবিরোধী অবরোধের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ মিছিলটি তোপখানা রোডস্থ পার্টি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, মুক্তাঙ্গন ও বঙ্গবন্ধু এভিনিউ হয়ে পুনরায় পার্টি কার্যালযের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat