×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৬৮১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ১০০ উইকেটের গর্বিত মালিক এখন বেন স্টোকস। গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ১০৮ রানের দারুন এক ইনিংস উপহার দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। বিশ্বকাপে এটাই তার প্রথম সেঞ্চুরি, সব মিলিয়ে পঞ্চম। 
এর মাধ্যমে তিন ফর্মেটে স্টোকসের সর্বমোট আন্তর্জাতিক রান বেড়ে দাঁড়িয়েছেন ১০,০৮১। 
স্টোকস ছাড়াও তিলকরতেœ দিলশান, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও সানাত জয়সুরিয়া ক্যারিয়াওে ১০ হাজার রান ও ১০০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। 
ওয়ানডে ফর্মেটে ৩২ বছর বয়সী স্টোকসের ২০১১ সালে অভিষেক হয়। এ পর্যন্ত ১১৩ ম্যাচে তিনি ৩৩৭৯ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন ৭৪টি। 
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে তার টেস্ট অভিষেক হয়। ৯৭ ম্যাচে এ পর্যন্ত তিনি সংগ্রহ করেছেন ৬১১৭ রান। এই ফর্মেটে উইকেট শিকার করেছেন ১৯৭টি। 
টোয়েন্টি ২০ ফর্মেটে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে এ পর্যন্ত ছোট ফর্মেটের এই ক্রিকেট রান করেছেন ৫৮৫ ও উইকেট নিয়েছেন ২৬টি। 
৪০.৭১ গড়ে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাঁচটি। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৩টি, দীর্ঘ ফর্মেটে তার ব্যাটিং গড় ৩৬.৪১। 
বুধবার নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসটি ছিল বিশ^কাপের ইতিহাসের তার প্রথম সেঞ্চুরি। ৮৪ বলে ৬টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ১২৮.৫৭ স্ট্রাইক রেটে স্টোকস ১০৮ রানের ইনিংস উপহার দিয়েছেন। ক্রিস ওকসের (৫১) সাথে সপ্তম উইকেটে ৮১ বলে ১২৯ রান যোগ করেছেন স্টোকস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat