×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৬৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর ঘোড়াশালে স্থাপিত পলাশ ইউরিয়া সার কারখানায় সার উৎপাদন আগামী রোববার (১২ নভেম্বর-’২৩) থেকে শুরু হচ্ছে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানার ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন এবং কারখানা পরিদর্শন করবেন। তিনি সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। 
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আজ বৃহস্পতিবার দুপুরে শিল্প ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, ঘোড়াশালে স্থাপিত এশিয়ার অন্যতম বৃহত্তম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানাটি গোটা দেশের কৃষকদের জন্য একটি সুখবর। খাদ্য উৎপাদনে ইউরিয়া সারের চাহিদা সবচেয়ে বেশী হওয়ায় এই কারখানাটি দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করবে। 
জাকিয়া সুলতানা জানান, এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি ২১ লাখ টাকা (এর মধ্যে জিওবি: ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা এবং বাণিজ্যিক ঋণ ১০ হাজার ৯২০ কোটি টাকা)। জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কারখানাটিতে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat