×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৬৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের নিমতলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে লেগুনা ও  পিকআপের মুখোমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 
নিহতরা হলেন- বরিশাল সদরের মৃত রবিন্দ্র চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবতী (৪০) ও তার স্ত্রী কনক চক্রবর্তী (৩৫)। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন ।
জানাগেছে,শুক্রবার মাওয়াগামী সার্ভিস সড়কের কুচিয়ামোড়া কলেজগেট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, ঢাকাগামী মালবাহী একটি পিকআপের সাথে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হলে লেগুনার ৪যাত্রী আহত হয়। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যু হয়। আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । পিকআপ ও লেগুনা আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat