×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৬৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলিউডের খ্যাতিমান অভিনেত্রী শ্যারন স্টোন। তাকে নিয়ে বিতর্ক থাকলেও তার অভিনয় মানুষকে বরাবরই আকৃষ্ট করে। আশির দশক থেকে অভিনয়ের জগতে পা রাখা শ্যারন নব্বইয়ের দশকে দর্শকের নজর কেড়েছিলেন ‘বেসিক ইনস্টিংকট’, ‘টোটাল রিকল’, ‘সিলভার’-এর মতো আলোচিত চলচ্চিত্রের মাধ্যমে।
তার মুখেই এবার জানা গেল আশির দশকে তিনি কীভাবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ‘ক্যাসিনো’ ছবির জন্য অস্কারের মঞ্চে মনোনয়নও অর্জন করেছিলেন শ্যারন স্টোন। তবে জনপ্রিয় সব ছবিতে কাজ করার আগে হলিউডে পা রেখেই বড় ধাক্কা খেয়েছিলেন এই অভিনেত্রী। প্রায় চার দশক পরে সেই ঘটনার কথা স্মরণ করে প্রকাশ্যে এনেছেন। খবর বিবিসির।
৬৫ বছর বয়সি শ্যারন সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, হলিউডে সবে কাজ করা শুরু করেছেন। তিনি লস অ্যাঞ্জেলসে এসেছেন। একদিন সনি পিকচারের নির্বাহী তাকে অফিসে ডাকেন। নতুন কাজের সুযোগ পাওয়ার আশায় তিনি সেখানে যান। তার পরনে ছিল জ্যাকেট ও ডেনিস স্কার্ট।
শ্যারন বলেন, ‘ঐ নির্বাহী তার ভূয়সী প্রশংসা করে বলেন, তোমার মতো মেয়ে গত কয়েক দশকে আমরা পাইনি। তুমি সত্যিই অসম্ভব সুন্দর। এই প্রশংসা করতে করতে তিনি আমার চারদিকে পায়চারি করেন। এরপর হঠাৎ তিনি আমার সঙ্গে আপত্তিকরণ আচরণ করেন।’
শ্যারন ঐ নির্বাহীর নাম প্রকাশ করেননি। অভিনেত্রী বলেন, ‘তার এই আচরণ আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি অবাক বিস্ময়ে বসেছিলাম। পরে অফিসের একজন কর্মকর্তা আমাকে বাইরে নিয়ে যান।’ প্রায় চার দশক পরে এই ঘটনার কথা প্রকাশ্যে আনার কারণ হিসেবে শ্যারন বলেন, আশি-নব্বইয়ের দশকে যৌন হেনস্তার অভিযোগে তেমন কেউ পাত্তা দিতেন না। সবাই মনে করতেন বিনোদনের জগতে অভিনেত্রীদের সঙ্গে এমন কিছু হওয়া অস্বাভাবিক নয়। এরপর থেকে শ্যারন ঐ পিকচারের কোনো কাজ পাননি।বিবিসি সনি পিকচারের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat