×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৫৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ শুক্রবার ইসরায়েলকে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা চালানোর ‘কোন যুক্তি নেই’ এবং মৃত্যু ‘অসন্তোষ’ সৃষ্টি করে। খবর এএফপি’র।
বিবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে মাক্রোঁ বলেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিজেদেরকে রক্ষা করার অধিকার রয়েছে। তবে তিনি আরো বলেন, ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলায় ‘শিশু, মহিলা ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে।’
‘সুতরাং এর কোন কারণ নেই এবং কোন বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
মাক্রোঁ বলেন, ফ্রান্স ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন আন্ত:সীমান্ত হামলার ‘কঠোর ভাষায় নিন্দা’ জানিয়েছে।
ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায়  ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।
এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat