×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৪৬১০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপে এখনও কাবু হন অগণিত দর্শক। বিয়ের পর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউডের ‘ধক ধক গার্ল।’ তবে তিনি এখন ভারতে। অভিনয় করছেন সিরিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবার দিওয়ালিতে তার চুলে আগুন ধরে যাওয়ায় ন্যাড়া হতে হয়েছিল তাকে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী ছোটবেলার তার কথা বলতে গিয়ে জানান, একবার দিওয়ালির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু চুল পুড়ে ছারখার।
এরপর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তার পর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। মাধুরীর ভাষায়, ‘বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম সেদিন। আমার চুল পুড়েছিল, মুখে কিছু হয়নি।’তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। আগুনের প্রতিও ভয় রয়েছে তার।
তবে দিওয়ালি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে ওঠে বলিউড তারকার। মাধুরীকে শেষ দেখা গিয়েছে ‘মজা মা’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat