×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৬২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।
এরআগে গত ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনকে দুই বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডের পাশাপাশি প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাদের আরও দুই মাসের সাজা দেওয়া হয়। তবে রায়ের দিন উপস্থিত না থাকায় আদালত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদি হয়ে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ১৮ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত ২৬ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat