×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৩৪৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর-৬ পীরগঞ্জ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন স্পিকার। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
উল্লেখ্য, ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে নয় (০৯) জন প্রার্থীর মধ্যে চার (০৪) জনের মনোনয়ন পত্র বাতিল, এক (১) জনের স্থগিত এবং স্পিকারসহ ৪ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে।
অন্য বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নূর আলম যাদু মিয়া, ন্যাশনাল পিপলস্ পার্টির হুমায়ুন ইজাজ এবং কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন।
যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী। তাদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলায় মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ দিকে তৃণমূল বিএনপি'র প্রার্থী ইকবাল হোসেন লিপ্ত মামলার তথ্য গোপন করায় এবং অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. মাহবুল আলম ফরম সঠিকভাবে পূরণ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পার্টির প্রার্থী বেদারুল ইসলাম আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার প্রার্থীতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat