×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৪৫৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত ভোট ঠেকানোর নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী,  রাজাকার, আল বদররা যেভাবে দেশের সাড়ে সাত কোটি মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিলো একইভাবে আজ বিএনপি জামায়াতীরা দেশের মানুষের উপর আঘাত আনছে। মা তার সন্তানকে নিয়ে ট্রেনে ঘুমিয়ে ছিল এই ট্রেনে বিএনপি’র সন্ত্রাসীরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে মেরেছে, এতটা মর্মান্তিক দৃশ্য। এ অপকর্ম যারা করে তারা কখনো দেশের মানুষকে ভালবাসতে পারে না। 
তিনি বলেন, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি-জামায়াত। এরা সন্ত্রাসী ও দেশবিরোধী অপশক্তি। এরা অপরাধনীতি করে। বিএনপি যা করছে তা রাজনীতি নয় বিশ্বাসঘাতকতা। এরা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে পুড়িয়ে মারে। এরা সাম্প্রদায়িক শক্তির আশ্রয় ও প্রশ্রয়দাতা। বাঙালি জাতির হাজার বছরের যে অসাম্প্রদায়িক ঐতিহ্য রয়েছে এ বন্ধনকে এরা ধ্বংস করতে চায়। 
ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাছিম বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কেননা যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে নৌকায় ভোট দিলে সেটি আরও বেগবান হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat