×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৫৬৭০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া সদরের পালশা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত মোকাদ্দেছ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। এছাড়া আহতের নাম ইমরান হোসেন। তিনি দিনাজপুর জেলার  হাকিমপুর উপজেলার  ফজর আলীর ছেলে।
 নন্দীগ্রাম কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে মহাসড়কে উঠার সময় ঢাকাগামী একটি মোটর সাইকেল আরোহীকে দ্রুতগতির ট্রাক(ঢাকা মেট্রো উ ১৪-২৯৬১)  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায এবং অপরজন গুরুতর আহত হন।  নিহতের মৃতদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। তার স্বজনদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে। ট্রাকাটিও পুলিশ হেফাজতে আছে। আহত  ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
এদিকে গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের তিনমাথা-কাহালু সড়কের বীরকেদার এলাকাই গাছের মোটর সাইকেলর নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় অলিউর রহমান জুয়েল নামের ২০ বছরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অপর দুই জন আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান,   মৃত জুয়েল  শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে ।আহত দুজনের মধ্যে সোহান এখনও সংজ্ঞাহীন।এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat