×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৫৫০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক এমপিকে নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। আপনাদের অবশ্যই নিজ নিজ এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
বুধবার জাতীয় সংসদ ভবনে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর, দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং সেটি সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী এমপি। বিপুল করতালির মধ্য দিয়ে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা ধরে বৈঠক চলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে দেশের গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। সংসদে বিরোধী দল কে হবেন সে বিষয়ে আওয়ামী লীগ প্রধান কিছু বলেননি বলেও তিনি জানান।
আওয়ামী লীগ সংসদীয় কমিটির এই বৈঠকে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী এমপিকে আবারও মনোনীত করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে সংসদের স্পিকার, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’কে ডেপুটি স্পিকার ও নূর-ই-আলম চৌধুরী এমপি’কে সংসদের চিফ হুইপ হিসেবে পুনঃনির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক পদেও পুনঃনির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat