×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৪৭৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি ওটিটিতে মুক্তি পেয়েই শোরগোল ফেলে দিয়েছে সিনেমা মহলে। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবন কাহিনি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। তবে হিরো নয়, হিরোইনই হয়ে উঠেছেন এই সিনেমার মূল আকর্ষণ। শ্রদ্ধা যোশীর ভূমিকায় অভিনয় করে দর্শকের নতুন ক্রাশে পরিণত হয়েছেন মেধা শংকর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই এখন শুধু টুয়েলভথ ফেল এর প্রশংসা। সেই সঙ্গে শ্রদ্ধার মতো মেয়েকে জীবনসঙ্গী পাওয়ার আশায় দেখা যাচ্ছে পরপর পোস্ট। 
উত্তরপ্রদেশের নয়ডার মেয়ে তিনি। দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর পাস করেন মেধা। শুধু তাই নয়। তিনি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় গায়িকা। 
টুয়েলভথ ফেল ছবিতে নিজস্ব কণ্ঠে গানও রয়েছে তার। মেধা কেরিয়ার শুরু করেন মডেলিং এবং টুকটাক বিজ্ঞাপনে কাজ করে। তার প্রথম অভিনয় ব্রিটিশ টিভি সিরিজ ‘বিচাম হাউজ’এ। সেটা ২০১৯ সাল। এর দু বছর পর ‘শাদিস্থান’এ দেখা যায় মেধাকে। কাজ করেছেন ‘দিল বেকারার’ সিরিজেও।
২০২২ সালে জনপ্রিয় ছবি ‘ম্যাক্স, মিন অ্যান্ড মেওজাকি’তে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন মেধা। তবে তিনি বাস্তবিক খ্যাতি পেলেন টুয়েলভথ ফেল এর দৌলতেই।
কিছুদিন আগে পর্যন্তও ‘অ্যানিম্যাল’ এর তৃপ্তি দিমরি ক্রাশ এর মুকুট দখল করে রেখেছিলেন। এখন তা উঠেছে মেধার মাথায়। শুধু তাই নয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে উপচে পড়ছে পোস্ট। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ছবিটিকে এবং অভিনেতাদের অভিনয়ের। পাশাপাশি শোনা যাচ্ছে অস্কারেও গিয়েছে টুয়েলভথ ফেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat