×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৬৬১৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
আজ শুক্রবার রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ উপস্থিত ছিলেন।
পরে দু’জনের মধ্যে পার্বত্য এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাত শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ‘পাহাড়ের শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে কি কি সমস্যা আছে এবং তা থেকে উত্তরণের পথ কি হতে পারে তা নিয়ে নতুন শিক্ষা মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী পাহাড়ের শিক্ষায় বড় পরিবর্তন আসতে পারে।’
তিনি আরো জানান, জেলা পরিষদের জোর তদারকির কারণে স্কুলগুলোতে আগের চেয়ে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat