×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৫৭২৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার মনপুরা উপজেলায় আজ প্রায় ৩০ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের বালুরচর এলাকা থেকে স্থানীয়রা কাছিমটি  উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের সদস্যরা সেটি মেঘনা নদীতে অবমুক্ত করে।
বন বিভাগের মনপুরা রেঞ্জ অফিসার রাশেদুল হাসান  জানান, শীত মৌসুম হলো কাছিমের প্রজনন কাল।  ধারণা করা হচ্ছে প্রজননের জন্য বালুর চরে এসে কাছিমটি আটকা পড়েছিল। বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলে এদের অস্তিত্ব থাকলেও বিশ্বব্যাপী এরা অনেকটাই বিলপ্তির পথে।  
তিনি আরো জানান, জলপাই রংয়ের প্রাপ্তবয়স্ক  কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি। এর ইংরেজি নাম অলিভ রিজল সি টারটোল ও বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাসিয়া। আজ দুপুরে মেঘনা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat