×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৬৬১৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ পর্যটন স্পট  সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ  টহল ও স্কর্ট কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে দুইটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১টায় সাজেক উন্নয়ন ফোরামের উদ্যোগে বাঘাইহাট জোন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাড়ী হস্তান্তর করেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এসময়  বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক  মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সহকারি পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান, খাগড়াছড়ির দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক- সহ সাজেক রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে একটি এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে একটি সহ মোট দুইটি নতুন গাড়ি সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat