×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৩৪৫৩৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকৃত গাজা উপত্যকায় গণহত্যা সংঘটনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ব্যাপারে ১৯৪৮ সালের কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব জেনোসাইড (জেনোসাইড কনভেনশন)-এর আওতায় ইসরাইল তার বাধ্যবাধকতা লঙ্ঘন করার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইনি কার্যক্রম শুরুর আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অস্থায়ী পদক্ষেপের ইঙ্গিতের জন্য দক্ষিণ আফ্রিকার অনুরোধকেও সমর্থন করে, যার মধ্যে গাজার অভ্যন্তরে ও গাজার বিরুদ্ধে সমস্ত সামরিক অভিযান স্থগিত করা এবং গাজার সমস্ত এলাকায় নিরাপদ, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি দেওয়ার অনুরোধ অন্তর্ভুক্ত রয়েছে।
এতে বলা হয়, অনুরোধকৃত সাময়িক পদক্ষেপ প্রয়োজনীয় এবং গাজায় উদ্ভূত মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ কার্যক্রমে যথাসময়ে হস্তক্ষেপের ঘোষণা দাখিলের সুযোগকে স্বাগত জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অব্যাহত হামলায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এই পরিকল্পিত আগ্রাসনকে গণহত্যা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের জন্য স্পষ্ট অবজ্ঞা ও লঙ্ঘন বলে মনে করে।
গণহত্যা কনভেনশনের রাষ্ট্রপক্ষ হিসেবে বাংলাদেশ গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিধানের জন্য গণহত্যা কনভেনশনের অধীনে বাধ্যবাধকতাকে সম্মান করার জন্য সকল রাষ্ট্রকে আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় দ্রুত, নিরাপদ ও বাধাবিহীনভাবে জীবন রক্ষাকারী সহায়তা প্রেরণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনের ওপর ইসরাইলের দখলদারিত্বের অবসান এবং একটি টেকসই ও স্থায়ী সমাধানের জন্য তার পূর্বের আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যাতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭-এর পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat