×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৭৯৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে ভূমিধসের ঘটনায় এখনো ৭ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। রোববার সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এরআগে কর্মকর্তারা সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা ২৩ বলে জানিয়েছিল। মেডেলিন এবং কুইবডো নগরীর একটি সংযোগ সড়কে এই ভূমিধসের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস ভ্যাটিকান থেকে হতাহতদের জন্য প্রার্থনাও করেছেন।
উদ্ধারকর্মীরা প্রাণে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উদ্ধার কাজে তাদেরকে ¯œাইফার ডগ এবং বুলডোজার ব্যবহার করতে দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজে পাহাড়ের কিছু অংশ রাস্তায় থাকা বিভিন্ন গাড়ির উপর ধসে পড়তে দেখা যায়। সেখানে লোকজনকে চিৎকার করতেও দেখা যাচ্ছে।
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ভারী বর্ষণের পর কলম্বিয়ার চোকো বিভাগে ভূমিধসের এই ঘটনা ঘটে। বিভাগটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত।
এদিকে ন্যায়পাল অফিস ‘নতুন ভূমিধসের উচ্চ ঝুঁকির’ ব্যাপারে সকলকে সতর্ক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat