×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৭৮৭৭৭০৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে বনানীস্থ সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।
পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচল থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১,২৫২ কোটি টাকা। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।
নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ভয়ে আছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা বলেছিল ইলেকশন করতে দেবে না, আমরা স্বাচ্ছন্দ্যে ইলেকশন করেছি। কিছু ঘটনা, সহিংসতা হয়েছে। কিন্তু বিএনপি যেটা ভেবেছিল সেরকম কিছু আসলে হয়নি। নির্বাচনে ভোটের হার ৪১.৮০। অথচ তাদের দাবি জনগণ নির্বাচনে সাড়া দেয়নি। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল কথা বলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat