×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৬৭৭১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষকদের ভালো বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সহায়তা বাড়াবে। 
কৃষি-প্রধান বাংলাদেশে ফসল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘যেভাবেই হোক ফসলের উৎপাদন বাড়াতে হবে।’ 
তিনি বলেন, কোন অবস্থাতেই বীজ, সার প্রভৃতি কৃষি উপকরণের কোন রকম ঘাটতি কিংবা সংকট হবে না। উৎপাদন বাড়াতে প্রয়োজনের চেয়ে বেশি করে কৃষি উপকরণ দেওয়া হবে। 
মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। সাত বারের নির্বাচিত সংসদ সদস্য ড. মোঃ আব্দুস শহীদ কৃষিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট কিভাবে ভাঙা যায়, তার কার্যকর পদ্ধতি আমরা বের করার চেষ্টা করছি। তবে, মজুতদারী রোধ করতে হবে, মজুতদারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই আমার জীবনে সবচেয়ে বড় পুঁজি। এই আদর্শের কারণেই বঙ্গবন্ধু আমাকে ভালবাসতেন। স্বাধীনতার পর বিদেশে মানে লন্ডনে গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ ছিল, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বলেই সেখানে যাইনি। দেশে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছি। এখন জনগণের ভালবাসাই আমার সম্পদ। এই সম্পদ রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
পরে মন্ত্রী আজ সন্ধ্যায় শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানের শীতার্ত ও অসহায় চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat