×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৪১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেরপুর জেলার সদর উপজেলায় আজ জাল দলিলে নামজারি করতে গিয়ে ধরা পড়ে আশরাফুল আলম (৫৪) নামের একব্যক্তি দুইমাসের কারাদন্ডে দন্ডিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত দলিল জালিয়াত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, দন্ডিত আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে একটি জমির জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিলটির নম্বর ৩২৬৭/২২। দন্ডিত আশরাফুল সেই জাল দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নামজারি (খারিজ) করার আবেদন করেন। আজ বৃহস্পতিবার ওই নামজারি (খারিজ) আবেদনের শুনানি ছিলো। শুনানিকালে সাব-রেজিস্টারের স্বাক্ষর জাল প্রমানিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফুল আলম তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০- এর ২৯১ ধারায় তাকে দুইমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।  
তিনি জানান, দন্ডিত আশরাফুল আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat