×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৫৪৪০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা) পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। উপনেতা হয়েছেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
আজ জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সম্মতি ক্রমে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা এবং চিফ হুইপ নির্বাচিত করা হয়। 
পার্টির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট। বিরোধী দলীয় নেতা,  উপনেতা এবং চিফ হুইপ এর নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat