×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ২১২৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান  জাকা আশরাফ পদত্যাগ করেছেন। গতকাল লাহোরে বোর্ডের ম্যানেজিং কমিটির বৈঠকের পর পদত্যাগ করেন আশরাফ। এক বিবৃতিতে আশরাফের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। 
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সভা শেষে এমসি-এর চেয়ারম্যান এবং সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন জাকা আশরাফ। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।’ 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তার উপর বিশ্বাস ও আস্থ রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ এবং পাকিস্তান ক্রিকেটের মঙ্গল  কামনা করেন  আশরাফ।’
প্রথম দফায় ২০১১-১৩ সালে পিসিবির প্রধানের দায়িত্ব পালন করেছেন আশরাফ। গত বছর রাজনৈতিক পপট পরিবর্তনের পর  নাজাম শেঠির স্থলাভিষিক্ত হন আশরাফ। গত নভেম্বরে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে থাকার জন্য তার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat