×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩৪৬১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট  জেলার খেটে খাওয়া ছিন্নমূল সাধারণ মানুষের মধ্যে সরকারিভাবে ২১ হাজার ৭২০টি কম্বল ও ৭৪ টন চাল বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপানা কর্মকর্তা আব্দুল করিম জানান, জেলার পাঁচ উপজেলা প্রশাসনের মাধ্যমে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়া খেটে খাওয়া ছিন্নমূল সাধারণ মানুষের মধ্যে সরকারিভাবে ২১ হাজার ৭২০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও প্রচন্ড শীতের কারনে কর্মহীন হয়ে পড়া ৩ হাজার ৭০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে মোট ৭৪ টন জিআর চাল বিতরণ হয়েছে। ছিন্নমূল অসহায় পরিবারের মধ্যে ৫০০ ব্যাগ শুকনা খাবার হিসেবে চাল, ডাল, তেল, লবন ও চিনি প্রদান করা হয়েছে বলেও জানান, এ কর্মকর্তা। 
বদলগাছী আবহাওয়া দপ্তরের সহকারি মিজানুর রহমান জানান, গত ১৪ দিন ধরে ৮ দশমিক ৯ ডিগ্রি থেকে ১১  ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। 
জেলা আধুনিক হাসপাতালে শীতজনিত সমস্যায় শিশুসহ নানা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রেলওয়ে হকার্স মার্কেটে কমদামী কাপড়ের দোকান গুলোতে ছিন্নমুল মানুষের ভীড় লক্ষ্য করা যায়। ডায়রিয়া ওয়ার্ডে শিশুসহ ৮০ জন ভর্তি হয়েছেন গত ২৪ ঘন্টায়। রোদ ছাড়া শিশুদের বাইরে বের না হওয়া এবং গরম খাবার খাওয়ানোর পরামর্শ প্রদান করেছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শহীদ হোসেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat