×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৬৮২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাই নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই।
আজ রোববার কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, উৎসব-মুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে যে এটা গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোন কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এছাড়া আর কোন লাভ নেই। 
বিরোধী দল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল আছে। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
নির্বাচন পরবর্তি দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, উপজেলা নির্বাচনের আগে তা আর থাকবে না। 
পরে পায়রা ও বেলুন উড়িয়ে মাহবুব উল আলম হানিফ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন। 
এসময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি। 
উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হন। মোট ২৪ দল এই খেলায় অংশ নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat