×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩২৩৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, সুশাসনের পাশাপাশি মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবো।
তিনি আজ রোববার সকাল ১০টায় জলার সিংড়া ডায়াবেটিক সমিতিতে চক্ষু ইউনিটের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি ডায়াবেটিক সমিতিতে চক্ষু ইউনিটের কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, সুশাসনের পাশাপাশি আমরা মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনে চলনবিলের মানুষের কল্যাণে কাজ করে যাবো।
৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সিংড়া ডায়াবেটিক সমিতির পরিচালনায় অচিরেই একটি বিশেষায়িত হাসপাতালের অবকাঠামোর কাজ শুরু করা হবে।
সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন জানান, এখানে একজন চক্ষু বিশেষজ্ঞ সপ্তাহের ছয়দিন রোগী দেখবেন। পর্যায়ক্রমে চোখের অপারেশন কার্যক্রম শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat