×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৬৭৭৮১৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার সুদূর উত্তরে বরফে আচ্ছাদিত রিও টিন্টো’র খনিতে শ্রমিকদের বহনকারী একটি ছোট কমিউটার প্লেন  মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। 
অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট রিও টিন্টো বলেছে, বিমানটি ‘আমাদের অনেক লোককে বহন করে’ ডায়াভিক খনিতে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে,। ‘এতে তাদের প্রাণহানি ঘটেছে।’
মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এভিয়েশনের একটি সূত্র জানায়, দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে রক্ষা পেয়েছেন। 
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয়  সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
স্নোমোবাইলে  (মোটর স্লেজ) থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিমানের ধ্বংসাবশেষ সনাক্ত করেছে, অনুসন্ধান ও উদ্ধারকারী প্রযুক্তিবিদরা প্যারাসুট করে ঘটনাস্থলে পৌঁছেছে।
জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষ থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।
ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্তে একটি দল মোতায়েন করেছে।
রিও টিন্টোর প্রধান নির্বাহী জ্যাকব স্টশহোম ক্ষতিগ্রস্তদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি ‘গভীর শোক ও সহানুভূতি’ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat