×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৩৪৪৩৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, উদ্যোক্তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা দিতে সরকার সচেষ্ট রয়েছে।
তিনি আজ শুক্রবার দুপুরে ভোলা সদরের বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
নারী উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করছে। করোনাকালীন সময় আমরা দেখেছি ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির লাইফ লাইন রক্ষা করেছে। তারা প্রত্যেকটি বাজারে পণ্য দিয়ে চলমান রেখেছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমানে ভোলার বিসিক স্বল্প পরিসরে রয়েছে। ভবিষ্যতে এটার বৃদ্ধি করা যেতে পারে।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা এখন থেকেই কাজ শুরু করতে পারেন। এখান থেকে উৎপাদিত পণ্য সারাদেশে এবং দেশের বাইরেও পাঠাতে পারবেন।’
নুরুল মজিদ বলেন, ভোলা গ্যাস সমৃদ্ধ হওয়ায় এখানে বড় বড় কোম্পানিগুলো আসতে শুরু করেছে।  সেলটেক’র মত বড় কোম্পানি এখানে সিরামিক উৎপাদন করছে। ইন্ডাস্ট্রি করার জন্য অন্যরাও আগ্রহ দেখাচ্ছে । সব মিলিয়ে অত্যন্ত সম্ভাবনাময় জেলা ভোলা।
বিসিক শিল্প নগরী চত্বরে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat