×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ২৪১৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে আজ দুপুরে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু,  ১৫ই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. মশিউর রহমানসহ ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের সহ¯্রাধিক নেতা- কর্মী এসময় উপস্থিত ছিলেন।
বাদ জোহর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat