×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৩৪৫৪৩৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্মার্ট অর্থনীতি গড়ে তোলার জন্য ব্যাংকিং খাতের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করার উপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
সভায় কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. ফয়েজুর রহমান ভুঁইয়া বলেন, বাংলাদেশ এখন স্মার্ট অর্থনীতির পথে অগ্রসর হচ্ছে। এই যাত্রার শুরুতেই আর্থিক প্রতিষ্ঠান খাতের বদনাম ঘোচাতে হবে। নতুন করে যেন অনিয়ম, ঋণ খেলাপি না হয় সে বিষয়ে সকল অংশীজনকে দায়িত্বশীল হতে হবে। নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির পরবর্তী সভাগুলোয় সদস্যদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ আহ্বান করেন তিনি।
এসময় কমিটির চেয়ারম্যান মো. রাজিব পারভেজ জানান, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাংকিং খাতের পাশাপাশি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ জরুরি। এ জন্য এই খাতের উদ্যোক্তা, কর্মী এবং অন্যান্য অংশীজনদের মধ্যে দায়বদ্ধতার মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সভায় অংশগ্রহণ করে কমিটির সদস্যরা বলেন, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে দেশের ব্যবসা, বাণিজ্য ও শিল্প লাভবান হবে যা জাতীয় অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দেবে।
সভায় এফবিসিসিআইয়ের পরিচালক সালমা হোসেন অ্যাশ, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান গোলাম সরোয়ার ভূঁইয়াসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat