×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৬৭৬৫০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’র উদ্যোগে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নড়াইল এস.এম সুলতান শিশুস্বর্গে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ,খাতা, পেনসিল,ইরেজার ও কলম দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ তুলে দেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’র ভাইস চেয়ারম্যান লায়ন মুরশিদা খাতুন, লায়ন এস, এম, সাহেদ হাসান, লায়ন আ্যাডভোকেট হুমায়ুন কবির বাদশা, এস,এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস নড়াইলের সমন্বয়ক কামাল হাসান পপলু, এস.এম সুলতান সংগ্রহ শালার সহকারি কিউরেটর মেহেদী হাসান, চিত্রশিল্পী বলদেব অধিকারী, শিল্পী সমীর মজুমদার, শিক্ষার্থী ও অবিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat