×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৫৭১১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কয়েকদিন থেকেই বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর নাটক নিয়ে চলছে তোলপাড়। এবার পুনমের এমন কাণ্ডের সমালোচনা করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সংবাদমাধ্যম অনুযায়ী, পুনমের এমন ঘটনা শুনে না কি কিছুটা অবাক হয়েছিলেন জয়া আহসান। তিনি জানান, সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।
জয়া বলেন, “আমার ক্ষেত্রেও এমন হয়েছিল একবার। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার যে, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।”
এর আগে, গত ২ জানুয়ারি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পুনমের মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। সেই সময় তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।
এছাড়া, পুনমের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ু ক্যান্সারে ভালোবাসার পুনমকে হারিয়েছি।
সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভালো এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালোভাবে মনে রাখবেন।
পরদিন ৩ ফেব্রুয়ারি সবাইকে অবাক করে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানান পুনম নিজেই। ভিডিওতে পুনম বলেন, আমি বেঁচে আছি। সার্ভিকাল ক্যান্সারে মারা যাইনি। আর এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat